Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Amarnath Yatra: অমরনাথ যাত্রার দশম দিন, নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই চলছে বার্ষিক তীর্থযাত্রা

Amarnath Yatra
Amarnath Yatra

 

জম্মু, ৮ জুলাই : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বার্ষিক অমরনাথ যাত্রা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই চলছে। সোমবার সকালে অমরনাথ যাত্রার দশম দিনে পুণ্যার্থীদের আরও একটি দল পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে পন্থচৌক শ্রীনগর বেস ক্যাম্প থেকে বালতাল এবং পহেলগাঁও-এর উদ্দেশ্যে রওনা হয়েছে অমরনাথ তীর্থযাত্রীরা। এই ১০ দিনের মধ্যে শুধুমাত্র গত ৬ জুলাই বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে শ্রী অমরনাথ যাত্রার পহেলগাঁও রুট যাত্রী নিবাস চন্দরকোটে বন্ধ ছিল।

উল্লেখ্য, চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে ২৯ জুন থেকে, চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন অমরনাথে। এ বছরও অন্যথা হয়নি, ৫২ দিন ধরে পুণ্যার্থীরা অমরনাথ দর্শন করতে পারবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…