
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) শনিবার সন্ত্রাসবাদী তহবিল মামলায় সন্দেহভাজনদের বিরুদ্ধে চণ্ডীগড় এবং জম্মু ও কাশ্মীরে তল্লাশি চালাল।
শুক্রবার এনআইএ সন্ত্রাসবাদী তহবিল সংক্রান্ত একটি মামলার ক্ষেত্রে কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছিল। সেই সূত্র অনুসারে, এনআইএ তদন্তকারীরা এই মামলায় কাশ্মীর উপত্যকা জুড়ে ১৩ টি জায়গাতে অভিযান শুরু করে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার দুটি স্থানে অভিযান চালানো হয়েছে।
সূত্রের খবর, পুলওয়ামার দারভাঙ্গা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সাব-ইন্সপেক্টর মহম্মদ আহসান মীরের বাড়িতে অভিযান চালায় এনআইএ-র দল। পুলওয়ামা জেলার আওয়ান্তিপোরা এলাকায়ও একটি অভিযান চালানো হয়েছিল যেখানে আবদুল গনির ছেলে মুহাম্মদ ইমরান ওয়ানি এবং চরসু আওয়ান্তিপোরায় গুলজার আহমেদের ছেলে শিজান বেগের বাড়ি তল্লাশি চালান হয়েছিল। সর্বশেষ খবর অনুযায়ী, অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
