Nepal:দশমীর ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

Nepal was shaken by the earthquake
Nepal was shaken by the earthquake

 

কাঠমাণ্ডু, ২৪ অক্টোবর : মঙ্গলবার দশমীর ভোরে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোর ৪টে ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। এর আগে রবিবার, অষ্টমীর দিনও ভূমিকম্প অনুভূত হয় নেপালে।

মঙ্গলবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, নেপালের কাঠমাণ্ডুর অদূরেই এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। ভোররাতে ভূমিকম্প হওয়ায়, এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের পরই ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, জানা যাবে।

প্রসঙ্গত, রবিবার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.১। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে, ধাদিংয়ে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দিল্লি-এনসিআর অঞ্চলেও মাটিতে কাঁপুনি অনুভূত হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…