Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

SOUL Leadership Conclave: সোল লিডারশিপ কনক্লেভের উদ্বোধন নরেন্দ্র মোদীর

PM Narendra Modi
PM Narendra Modi

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে শুক্রবার সকালে এসওইউএল (সোল) লিডারশিপ কনক্লেভের উদ্বোধন করেন। সোল লিডারশিপ কনক্লেভের প্রথম সংস্করণের উদ্বোধন করে তিনি বলেন, এমন কিছু বিষয় আছে যা হৃদয়ের খুব কাছের। আজকের এটিও তেমনই। তিনি বলেন, ভাল নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সময়ের প্রয়োজনেই। তাই সোল প্রতিষ্ঠা বিকশিত ভারতের উন্নয়ন যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ।

উল্লেখ্য, ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র তরফে জানানো হয়েছিল, ২১ থেকে ২২ ফেব্রুয়ারি ২ দিনের এসওইউএল লিডারশিপ কনক্লেভ একটি উচ্চ পর্যায়ের মঞ্চের কাজ করবে, যেখানে রাজনীতি, ক্রীড়া, শিল্পকলা ও সংবাদমাধ্যম, আধ্যাত্মিক জগৎ, জননীতি, বাণিজ্য এবং সামাজিক ক্ষেত্রের মতো বিভিন্ন জগতের নেতারা তাঁদের প্রেরণাদায়ক জীবনের কথা ভাগ করে নেবেন এবং নেতৃত্বের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবেন। কনক্লেভে সহযোগিতা এবং ভাবনা-চিন্তার পরিমণ্ডল সৃষ্টি করা হবে, যেখানে তরুণ শ্রোতাদের অনুপ্রেরণা দিতে ব্যর্থতা এবং সাফল্য এই দুইয়ের থেকেই শিক্ষা নেওয়ার পাঠ দেওয়া হবে।

গুজরাটের স্কুল অফ আল্টিমেট লিডারশিপ একটি নেতৃত্ব সংক্রান্ত প্রতিষ্ঠান, যা মানুষের কল্যাণে যোগ্য নেতা তৈরি করে। এর লক্ষ্য প্রথাগত প্রশিক্ষণের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রটি প্রসার করা এবং তাঁদের অন্তর্ভুক্ত করা, যাঁরা শুধুমাত্র রাজনৈতিক যোগাযোগ আছে বলেই নয়, গণপরিষেবার জন্য আগ্রহ, দায়বদ্ধতা এবং মেধা নিয়ে উঠে এসেছে। এসওইউএল দেবে অন্তর্দৃষ্টি, দক্ষতা এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ, যাতে বর্তমান পৃথিবীতে নেতৃত্বের সামনে থাকা জটিল সমস্যাগুলি অতিক্রম করা যায়।

You might also like!