মুলায়মের প্রয়াণে তিন-দিনের রাষ্ট্রীয় শোক, যোগী জানালেন পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

মুলায়মের প্রয়াণে তিন-দিনের রাষ্ট্রীয় শোক, যোগী জানালেন পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য
মুলায়মের প্রয়াণে তিন-দিনের রাষ্ট্রীয় শোক, যোগী জানালেন পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

 

লখনউ, ১০ অক্টোবর : উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মুলায়ম সিং যাদবের শেষকৃত্য। প্রবীণ রাজনীতিবিদ মুলায়ম সিং যাদবের মৃত্যুতে উত্তর প্রদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।দীর্ঘ অসুস্থতার পর সোমবার প্রয়াত হয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, মুলায়ম সিং যাদবের শেষকৃত্য সম্পন্ন হবে উত্তর প্রদেশে তাঁর পৈতৃক গ্রাম সাইফাইতে। মৃত্যুকালে মুলায়ম সিং যাদবের বয়স হয়েছিল ৮২ বছর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…