মোহালিতে নির্মীয়মান শোরুমের দেওয়াল ভেঙে বিপত্তি; মৃত্যু দুই

মোহালিতে নির্মীয়মান শোরুমের দেওয়াল ভেঙে বিপত্তি; মৃত্যু দুই
মোহালিতে নির্মীয়মান শোরুমের দেওয়াল ভেঙে বিপত্তি; মৃত্যু দুই

 

মোহালি, ১০ অক্টোবর : পঞ্জাবের মোহালিতে একটি নির্মীয়মান শোরুমের দেওয়াল ভেঙে প্রাণ হারিয়েছেন দু'জন শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন শ্রমিক। রবিবার রাতের ঘটনা। মোহালি বিমানবন্দর সড়কের ধারে নির্মিত হচ্ছিল মোহালি সিটি সেন্টারের অধীনে একটি নির্মীয়মান শোরুমের দেওয়াল। রবিবার রাতে সেই দেওয়ালটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ৮ জন, তাঁদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহালি পুলিশ জানায়, ঘটনার কিছু সময়ের পর একটি দেহ উদ্ধার হয়। পরে আরও একটি দেহ উদ্ধার হয়েছে। রূপনগর রেঞ্জ পুলিশ জানিয়েছে, দু'টি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং দু'জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ডিআইজি রূপনগর রেঞ্জ ব্যক্তিগতভাবে মোহালিতে সিটি সেন্টার ভবন ধসের ঘটনায় উদ্ধার অভিযান তদারকি করেন। এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…