Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Modi Govt decided to rise above politics : :রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয় মোদী সরকার : রাজনাথ; ভারতরত্ন ঘোষণায় খুশি শাহ ও নাড্ডাও

Modi Govt decided to rise above politics
Modi Govt decided to rise above politics

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি  : প্রাক্তন দুই প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পি ভি নরমসিমহা রাও। এছাড়াও ভারতের সবুজ বিপ্লবের অন্যতম রূপকার ডঃ এম এস স্বামীনাথন। এই তিনি বিশিষ্টকে ভারতরত্ন দেওয়ার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খুশি ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আনন্দিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "এই প্রথমবার একটি সরকার নিজস্ব দায়িত্ব উপলব্ধি করেছে, আর তা হল মোদী সরকার। আমরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিই। অমিত শাহ ও নাড্ডা এক্স মাধ্যমে নিজের আনন্দের কথা জানিয়েছেন। বিজেপি সাংসদ প্রকাশ জাভড়েকর বলেছেন, "এটা দারুণ খবর, চৌধুরী চরণ সিং, পিভি নরসিমহা রাও গারু এবং এম এস স্বামীনাথনকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী শুধু দল নয়, দেশের কথা ভাবেন এবং তাই এই ধরনের ব্যক্তিত্বদের সম্মানিত করা হচ্ছে।"

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কৃষক নেতা চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা একটি স্বাগত পদক্ষেপ। এটি দেশের কোটি কোটি কৃষকের সম্মান, এই সিদ্ধান্ত উত্তর প্রদেশের জন্য আরও বিশেষ, কারণ চৌধুরী চরণ সিং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেও কাজ করেছিলেন।" মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়া হচ্ছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…