মৃদু ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তীব্রতা মাত্র ৪.৩

Mild earthquake in Andaman island
Mild earthquake in Andaman island

 

পোর্টব্লেয়ার, ১০ নভেম্বর : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বৃহস্পতিবার ভোররাত ২.২৯ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পোর্টব্লেয়ার থেকে ২৫৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, দিগলিপুর থেকে ৪২৭ কিলোমিটার দক্ষিণে এবং ক্যাম্পবেল বে থেকে ২৭৬ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাত ২.২৯ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায়, ৯.৪৫ অক্ষাংশ এবং ৯৩.৪৪ দ্রাঘিমাংশ। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…