Darupadi Murmu : রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস

Draupadi Murmu
Draupadi Murmu

 

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর  : বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি ভবনে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, গত দুই দশকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ দেখে তিনি খুশি। রাষ্ট্রপতি আরও বলেন, ভারত সরকার বেশ কিছু মূল উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য ও উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি নিশ্চিত করার জন্য বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে, যাতে সুবিধাগুলি সমাজের সবচেয়ে দুর্বল এবং বঞ্চিত অংশের কাছে পৌঁছায়। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন, ফাউন্ডেশন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন – তা মহিলা ও মেয়ে, আদিবাসী সম্প্রদায় বা দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী যারাই হোক না কেন। রাষ্ট্রপতি দেশের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকার কথাও তুলে ধরেন এবং লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য ফাউন্ডেশনের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…