
বারাণসী, ১১ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার সকালে বারাণসীর কাল ভৈরব মন্দিরে পুজো দিয়েছেন। কাল ভৈরব মন্দিরের পাশাপাশি কাশী বিশ্বনাথ মন্দিরেও পুজো দিয়েছেন মনসুখ মান্ডভিয়া। বারাণসীর দুই মন্দিরে পুজো দেওয়ার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নীতাবেন মান্ডভিয়া। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর মনসুখ জানিয়েছেন, "হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান কাশী বিশ্বনাথের গুরুত্ব অপরিসীম। আমি আগেও এখানে এসেছি, কিন্তু এবার দেখলাম সুযোগ-সুবিধা বেড়েছে।"
পরে বারাণসীতে সাইকেলও চালিয়েছেন তিনি। মনসুখ বলেছেন, এখানে বিজেপির যুব মোর্চা একটি সাইকেল রাইডের আয়োজন করেছিল। আমরা এই বার্তা দিতে চাই যে সাইকেল চালানো আমাদের দূষণ ও ট্রাফিক কমাতে সাহায্য করে এবং সাইকেল চালানো স্বাস্থ্যের জন্যও ভালো।
