Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

SEMICON India 2026: 'সেমিকন ২.০'-তে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

Union Minister Ashwini Vaishnaw
Union Minister Ashwini Vaishnaw

 

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে 'সেমিকন ২.০'-এর রূপরেখা ও প্রধান চার স্তম্ভের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার নতুন দিল্লিতে আয়োজিত 'সেমিকন ইন্ডিয়া ২০২৬' সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দেশে চিপ তৈরির নকশা থেকে শুরু করে প্যাকেজিং এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি উৎপাদনের সার্বিক পরিকাঠামো গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, সেমিকন ২.০-র অধীনে সেমিকন্ডাক্টরের বহুমুখী চাহিদা মেটাতে ভারতে অন্তত ২০০টি চিপ ডিজাইনিং স্টার্টআপ ও সংস্থাকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে। উদ্যোগের দ্বিতীয় স্তম্ভ হিসেবে যন্ত্রপাতি ও কাঁচামাল উৎপাদনের ওপর জোর দিয়ে তিনি ৫ বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ ঘোষণার জন্য শিল্পমহলকে ধন্যবাদ জানান। এই বিপুল অঙ্কের বিনিয়োগ দেশে কর্মসংস্থান তৈরিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি তৃতীয় স্তম্ভ হিসেবে ডিসপ্লে, মেমরি, সিলিকন, কম্পাউন্ড এবং লজিক ফ্যাবসের সম্প্রসারণের কথা তুলে ধরেন বৈষ্ণব। চতুর্থ স্তম্ভটি উন্নত প্যাকেজিং ইউনিটের ওপর কেন্দ্র করে গড়ে উঠছে জানিয়ে তিনি নিশ্চিত করেন, ওড়িশায় ইতিমধ্যেই একটি আধুনিক ৩ডি প্যাকেজিং ইউনিট তৈরির কাজ শুরু হয়ে গেছে।

You might also like!