Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Farooq Abdullah:ভগবান রাম শুধু হিন্দুদের নন, সমগ্র বিশ্বের সকলের : ফারুক আব্দুল্লাহ

Farooq Abdullah
Farooq Abdullah

 

জম্মু, ৩০ ডিসেম্বর : ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের। এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। সকলের উদ্দেশ্যে তাঁর আহ্বান, "রাম মন্দির উন্মুক্ত হতে চলেছে, সবাই ভ্রাতৃত্ব বজায় রাখুন।" শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক আব্দুল্লাহ বলেছেন, "অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। এই মন্দিরের জন্য যারা প্রচেষ্টা করেছেন আমি তাঁদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। মন্দির এখন প্রস্তুত, আমি সবাইকে বলতে চাই ভগবান রাম শুধুমাত্র হিন্দুদের নয়, তিনি বিশ্বের সকলের। এটা বইয়ে লেখা আছে।"

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, "ভগবান রাম ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের কথা বলেছেন। তিনি সর্বদা মানুষকে মাটি থেকে উত্থাপনের উপর জোর দিয়েছিলেন এবং কখনও তাঁদের ধর্ম...ভাষা জিজ্ঞাসা করেননি। তিনি একটি সর্বজনীন বার্তা দিয়েছেন...এখন যখন এই মন্দিরটি খুলতে চলেছে, আমি সবাইকে বলতে চাই সেই ভ্রাতৃত্ব বজায় রাখতে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…