
কলকাতা, ২২ ডিসেম্বর : নতুন খ্রিস্টাব্দ প্রায় সমাগত। ২০২২ শেষ লগ্নে উপস্থিত। গত এক বছরে আমরা অনেক বিশিষ্টজনকে হারিয়েছি। জীবনের নানা ক্ষেত্রে তাঁরা আলো জ্বালিয়েছিলেন। তাঁদের প্রয়াণে আরও গাঢ় হয়েছে বিষাদের ছায়া। দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক গত এক বছরে কাদের আমরা হারালাম.....
জানুয়ারি
শাঁওলি মিত্র : ১৩ জানুয়ারি প্রয়াত হন অভিনেত্রী শাঁওলি মিত্র। সবার চোখের আড়ালে চিরবিদায় নিলেন নাট্য দুনিয়ার প্রথম সারির অভিনেত্রী শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি নিজেও মঞ্চদুনিয়ার দিকপাল ব্যক্তিত্ব।
বিরজু মহারাজ : ১৪ জানুয়ারি প্রয়াত হন নৃত্যগুরু বিরজু মহারাজ । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দিল্লির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পন্ডিত বিরজু মহারাজ এক বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী ছিলেন।
নারায়ণ দেবনাথ : ১৮ জানুয়ারি প্রয়াত হন হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সাহিত্যিক।
গোরা সর্বাধিকারী : ১৯ জানুয়ারি প্রয়াত হন রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। অ্যালজাইমার্স রোগে ভুগছিলেন তিনি। বোলপুরের এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সুভাষ ভৌমিক : ২২ জানুয়ারি প্রয়াত হন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল তারকা সুভাষ ভৌমিক (৭২)। দীর্ঘ দিন ধরেই সুগার এবং কিডনির অসুখে ভুগছিলেন সুভাষ।
ওয়াসিম কাপুর : ২৪ জানুয়ারি প্রয়াত হন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (৭১)। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিল্পীর। লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল শিল্পীর কর্মভূমি। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজের ছবির মাধ্যমে মানুষের গভীর আবেগের কথা ফুটিয়ে তুলতেন তিনি
চরণজিৎ সিং : ২৭ জানুয়ারি প্রয়াত হন ১৯৬৪-র অলিম্পিক তারকা চরণজিৎ সিং। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্স সোনা জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন তিনি। বয়স জনিত অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৯০ বছরের মিডফিল্ডার। হিমাচল প্রদেশের উনায় নিজের বাসভবনেই মারা যান চরণজিৎ সিং।
ফ্রেব্রুয়ারি
লতা মঙ্গেশকর : ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (৯২)।তিনি ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই।
ভীষ্ম গুহঠাকুরতা : ১১ ফেব্রুয়ারি পরলোকে গমন করেন সঙ্গীতশিল্পী ভীষ্ম গুহঠাকুরতা (৭২)। বেশকিছুদিন অসুস্থ থাকার পরে মাল্টি অরগান ফেলিওর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র 'গণশত্রু', 'শাখাপ্রশাখা', 'গুপী বাঘা ফিরে এলো', 'অন্তর্ধান', 'বৈদূর্য্য রহস্য', 'ফটিকচাঁদ', 'আদালত ও একটি মেয়ে', 'হারমোনিয়াম', 'বাঞ্ছারামের বাগান'।”
রাহুল বাজাজ : ১২ ফেব্রুয়ারি পরলোকে গমন করেন শিল্পপতি রাহুল বাজাজ (৮৩)। তাঁর প্রয়াণে বাজাজ গোষ্ঠী তথা গোটা ভারতের বাণিজ্য মহল এক অভিভাবককে হারায়।
সন্ধ্যা মুখোপাধ্যায় : ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (৯০)। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠের জাদুতে মজে কয়েক প্রজন্ম। ৫০ বছরেরও বেশি সময় নানা ভাষার ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ছবির গানের পাশাপাশি বাংলা আধুনিক গান ও ধ্রুপদী সঙ্গীতেও তিনি ছিলেন সমান পারদর্শী।
বাপ্পি লাহিড়ি : ১৬ ফেব্রুয়ারি চলে গেলেন সুরসম্রাট বাপ্পি লাহিড়ি (৬৯)।হিন্দী চলচ্চিত্র শিল্প-সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে ভারতীয় উপমহাদেশে পরিচিত ব্যক্তিত্ব। তিনি নিজের লিখিত অনেকগুলো গান স্বকণ্ঠে ধারণ করেছেন।
সুরজিৎ সেনগুপ্ত : ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন প্রাক্তন ফুটবল তারকা সুরজিৎ সেনগুপ্ত (৬৯)। করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুভাষ ভৌমিকের দীর্ঘদিনের সতীর্থ।
সাধন পাণ্ডে : ২০ ফেব্রুয়ারি পরলোকে গমন করেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (৭০)। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মুম্বইতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় : ২১ ফেব্রুয়ারি পরলোকে গমন করেন শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৯০)। তিনি ছিলেন বাংলা গানের স্বর্ণযুগের একজন খ্যাতনামা সুরকার। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছাড়াও গীতিকার হিসাবেও তিনি সুপরিচিত ছিলেন। সলিল চৌধুরীর "স্যাটেলাইট" বলা হত যে তিনজনকে তাদের অন্যতম ছিলেন তিনি।
মার্চ
পার্থ ঘোষ : ৭ মার্চ পরলোকে গমন করেন বাচিকশিল্পী পার্থ ঘোষ (৮১)। হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থের কণ্ঠে খুবই জনপ্রিয় হয়েছিল।
সুনন্দ সান্যাল : ২২ মার্চ পরলোকে গমন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সমাজসেবী এবং কলামলেখক সুনন্দ সান্যাল (৮৮)। তিনি রাজ্যের শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র প্রতিষ্ঠার বিরোধিতা ও মাতৃভাষায় শিক্ষা প্রদান আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন।
অভিষেক চট্টোপাধ্যায় : ২৪ মার্চ পরলোকে গমন করেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (৫৭)। বরাহনগরে জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আর ৫৭তম জন্মদিনের মাত্র তিন সপ্তাহ পরই মৃত্যু হল তাঁর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।
কৃষ্ণকুমার কুন্নাথ : ৩১ র্মাচ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (৫৪)। তিনি একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি কেকে নামে অধিক পরিচিত ছিলেন। তিনি হিন্দি, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, গুজরাতি ও তামিল চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি ভারতীয় সঙ্গীত ইতিহাসের সর্বশ্রেষ্ট গায়কদের একজন হিসেবে বিবেচিত হন।
এপ্রিল
এলভেরা ব্রিট্টো : ২৬ এপ্রিল প্রয়াত হন ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক এলভেরা ব্রিট্টো ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মঙ্গলবার বার্ধক্যজনিত সমস্যার কারণে প্রাণ হারান এলভেরা। দ্বিতীয় মহিলা হকি খেলোয়াড় হিসেবে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন এলভেরা।
মে
শিবকুমার শর্মা : ১০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শিবকুমার শর্মা (৮৪)। তিনি ছিলেন একজন ভারতীয় সন্তুর বাদক। শিবকুমার শর্মার অভাবনীয় প্রতিভার জন্য তাকে পণ্ডিত আখ্যা দেওয়া হয়। সন্তুর হল ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র।
সুখরাম : ১১ মে প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচবারের বিধায়ক, তিনবারের সাংসদ সুখরাম (৯৪)। বর্ষীয়ান রাজনীতিবিদ সুখরাম পাঁচবার বিধানসভা নির্বাচনে জিতেছিলেন। ১৯৬৩ সালে মান্ডি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন। সেইসময় নিজেকে ‘গরিবদের মসিহা’ হিসেবে তুলে ধরেছিলেন।
জুন
হরিচাঁদ : ১৩ জুন পরলোকে গমন করেন প্রাক্তন অলিম্পিয়ান ও ’৭৫-এর ‘অর্জুন’ স্বীকৃতিপ্রাপ্ত হরিচাঁদ (৬৯)।
বীরেন্দ্র সিং : ২৮ জুন প্রয়াত হন মিউনিখ অলিম্পিকে পদকজয়ী হকি খেলোয়ার বীরেন্দ্র সিং (৭৫)।সাতের দশকে অন্যতম সেরা মিডফিল্ডার ধরা হত তাঁকে। হকি থেকে অবসর নেওয়ার পর শেষ দিন পর্যন্ত কোচিংয়ে ব্যস্ত রেখেছিলেন নিজেকে।
জুলাই
তরুণ মজুমদার : ৪ জুলাই ৯১ বছর বয়সে প্রয়াত হলেন পরিচালক তরুণ মজুমদার।কেমিস্ট্রির ছাত্র হলেও, তীব্র আকর্ষণ ছিল ফিল্ম মেকিংয়ে। সেই ইচ্ছে থেকেই যাত্রিক নামক একটি দল গঠন করে চলচ্চিত্র পরিচালনার কাজ শুরু। তারপর একের পর এক ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়েছেন তরুণ মজুমদার।
শিনজো আবে : ৮ জুলাই পরলোকে গমন করেন প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। ইয়ামাতো-সাইদাইজি স্টেশনের কাছে একটি প্রচারাভিযানের বক্তৃতা দেওয়ার সময় গুলি করে তাঁকে হত্যা করা হয়।
ভূপিন্দর সিং : ১৮ জুলাই প্রয়াত হন বিশিষ্ট গায়ক ভূপিন্দর সিং (৮২)। পাঁচ দশকের কেরিয়ারে গানের ইন্ডাস্ট্রির অসংখ্য মহারথীর সঙ্গে কাজ করেছিলেন। মহম্মদ রফি, আরডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ির মতো মহারথীর সঙ্গে তাঁর একাধিক কাজ অবিস্মণীয় হয়ে আছে।
শ্যামলকান্তি চক্রবর্তী : ২২ জুলাই পরলোকে গমন করেন মিউজিয়ামবিদ, ইতিহাসবিদ, প্রশাসক শ্যামলকান্তি চক্রবর্তী (৮০)।
সুশোভন ব্যানার্জী : ২৬ জুলাই প্রয়াত হন ‘এক টাকার চিকিৎসক‘, পদ্মশ্রী সুশোভন ব্যানার্জী (৮৪)। মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন।
আগস্ট
দেবী ঘোষাল : ৫ আগস্ট প্রয়াত হন প্রাক্তন সাংসদ দেবী ঘোষাল (৮৭)। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ হয়েছিলেন।
রাকেশ ঝুনঝুনওয়ালা : ১৪ আগস্ট প্রয়াত হন রাকেশ ঝুনঝুনওয়ালা (৬২)। মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের ধনীতম ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন তিনি।
সমর (বদ্রু) ব্যানার্জী : ২০ আগস্ট পরলোকে গমন করেন সমর (বদ্রু) ব্যানার্জী (৯২)। তিনি বরাবর বদ্রু বন্দ্যোপাধ্যায় নামেই পরিচিত ছিলেন। তিনি ১৯৫২ সাল থেকে ১৯৫৯ সাল, দীর্ঘ সাত বছর সবুজ মেরুন জার্সি পরে খেলেছিলেন। এক বছর তিনি ছিলেন ক্যাপ্টেনও। মোহনবাগানের হয়ে অনেক কাঙ্খিত জয়ের নেপথ্য নায়ক ছিলেন তিনি।
প্রদীপ মুখার্জি : ২৯ আগস্ট প্রয়াত হন সত্যজিৎ রায়, বুদ্ধদেব, ঋতুপর্ণর অভিনেতা প্রদীপ মুখার্জি (৭৬)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ১৯৭৬ সালে সত্যজিৎ রায়ের 'জন অরণ্য' ছবির হাত ধরে প্রচারের আলোয় আসেন অভিনেতা। এরপর অজস্র ছবিতে কাজ করেন তিনি।
অভিজিৎ সেন : ২৯ আগস্ট পরলোকে গমন করেন অর্থনীতিবিদ অভিজিৎ সেন (৭১)। টানা এক দশক ছিলেন যোজনা কমিশনে।
মিশায়েল গোর্বাচেভ : ৩০ আগস্ট পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নীতির প্রবর্তক, সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিশায়েল গোর্বাচেভ(৯১) প্রয়াত হন।
সেপ্টেম্বর
সাইরাস মিস্ত্রি : ৪ সেপ্টেম্বর পথ দুর্ঘটনায় ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। এই উদ্যোগপতির আকস্মিক মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে আসে। আহমেদাবাদ থেকে মুম্বইয়ে ফেরার পথে সূর্য নদীর উপর ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।
রানি দ্বিতীয় এলিজাবেথ : ৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) প্রয়াত হন। ১৯৫২ থেকে ৮ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের রাণী ছিলেন। তিনি তার রাজত্বকালে ইংল্যান্ড ছাড়াও আরও প্রায় ৩২ টি দেশের রাণী ছিলেন এবং মৃত্যুকালে তার রাজত্ব ছিল ১৪টি কমনওয়েলথ রাজ্যের উপর।
শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী : ১১ সেপ্টেম্বর দ্বারকা পীঠ শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী প্রয়াত হন। বয়স হয়েছিল ৯৯ বছর। মধ্য প্রদেশের নরসিংপুর জেলায় পরলোকগমন করেন। শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাঁ লুক গোদার : ১৩ সেপ্টেম্বর প্রয়াত হন ফরাসি নবকল্লোল চলচ্চিত্র আন্দোলনের প্রধান পুরোধাদের অন্যতম, খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক এবং বিতর্কিত ও প্রভাবশালী পরিচালক জাঁ লুক গোদার (৯২)।
নরেশকুমার : ১৪ সেপ্টেম্বর পরলোকে গমন করেন প্রাক্তন টেনিস তারকা, ভারতের ডেভিস কাপ দলের প্রাক্তন অধিনায়ক নরেশকুমার (৯৩)। ভারতের এই প্রাক্তন টেনিস খেলোয়াড়ের বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন ভারতের ডেভিস কাপ দলের এই প্রাক্তন অধিনায়ক।
রাজু শ্রীবাস্তব :২১ সেপ্টেম্বর প্রয়াত হলেন বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এমসে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ৫৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় কৌতুকশিল্পী।
অক্টোবর
অরুণ বালি : ৭ অক্টোবর মুম্বইতে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা অরুণ বালি। তাঁকে শেষ দেখা গিয়েছিল আমির খান আর করিনা কাপুরের সঙ্গে 'লাল সিং চাড্ডা' সিনেমাতে। চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল বিরল রোগে আক্রান্ত অরুণ।
মুলায়ম সিং যাদব : ১০ অক্টোবর পরলোকে গমন করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টির নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুলায়ম সিং যাদব (৮২)।কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। যাদবের প্রয়াণে শেষ হল জাতীয় রাজনীতীর এক অধ্যায়ের।
নভেম্বর
ইলা ভাট : ২ নভেম্বর প্রয়াত হন সমাজকর্মী ইলা ভাট (৯২)। আইনজীবী, গান্ধীবাদী সমবায় সংগঠক, স্ব-কর্মসংস্থান মহিলা সমিতি (এসইডব্লিউএ) প্রতিষ্ঠাতা, গুজরাত বিদ্যাপীঠের আচার্য ছিলেন। শ্রমিক আন্দোলন, সমবায় আন্দোলন এবং ক্ষুদ্র অর্থায়ন আন্দোলনের স্বীকৃতি হিসাবে ১৯৭৭ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার, ১৯৮৪ সালে রাইট লাইভলিহুড পুরস্কার,১৯৮৬ সালে পদ্মভূষণ-সহ বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
শ্যাম শরণ নেগি : ৫ নভেম্বর পরলোকে স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি (১০৫)। হিমাচল প্রদেশের কিন্নৌরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভোট দিয়েছিলেন।
কিরণবালা গোভিল : ১৮ নভেম্বর প্রয়াত হন অভিনেত্রী কিরণবালা গোভিল। তিনি তব্বসুম নামে পরিচিতা (৭৮)। ১৯৭২-’৯৩ ‘ফুল খিঁলে হ্যায় গুলশন গুলশন’-এ তাঁর উপস্থিতি বিশেষ নজর কেড়েছিল।
ঐন্দিলা শর্মা : ২০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২৪ বছরেই প্রয়াত হন অভিনেত্রী । দু'বারই মারণ রোগকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করেও, শেষরক্ষা হয় নি।
ডিসেম্বর
সমরেশ সিং : ১ ডিসেম্বর প্রয়াত হন বিহারের চারবারের বিধায়ক সমরেশ সিং (৮১)।
যোগীন্দর কে অলঘ : ৬ ডিসেম্বর পরলোকে গমন করেন অর্থনীতিবিদ এবং আইআরএমএ-র প্রাক্তন চেয়ারম্যান (২০০৬-’১২)
যোগীন্দর কে অলঘ (৮৩)।
কেনেথ পাওয়েল : ১০ ডিসেম্বর কর্নাটকে প্রয়াত ‘দি জেন্টেলম্যান স্প্রিন্টার’ কেনেথ পাওয়েল (৮২)। ’
৬৪-র অলিম্পিক ও ’৭০-এর এশিয়ান গেমসে অংশ নেন।
নপ্রব্রাজিকা ভক্তিপ্রাণা : ১১ ডিসেম্বর রাত ১১টা ২৪-এ প্রয়াত হলেন রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা (১০২), টুইটে শ্রদ্ধা মোদী-মমতার।
মোহন জেনা : ১২ ডিসেম্বর প্রয়াত হন প্রাক্তন সাংসদ (২০০৪-২০০১৪) মোহন জেনা (৬৫)।
রঞ্জিত সিং ব্রহ্মপুর : ১৩ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন সাংসদ এবং পঞ্জাবের দু’বারের বিধায়ক রঞ্জিত সিং ব্রহ্মপুর (৮৫)।
