
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : দিল্লি থেকে লেহগামী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় লেহ যাওয়ার পরিবর্তে দিল্লি বিমানবন্দরেই জরুরি অবতরণ করলো স্পাইসজেটের একটি বিমান। ওই বিমানে মোট ১৫০ জন যাত্রী ছিলেন। সবাই সুরক্ষিত রয়েছেন। সূত্রের খবর, বিমানের ২ নম্বর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার স্পাইসজেট ১২১ দিল্লি থেকে লেহগামী বিমান দিল্লি থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই সমস্যায় পড়ে এবং লেহের উদ্দেশ্যে না গিয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। জরুরি অবতরণের কারণ হল, ইঞ্জিন নম্বর ২-এ ত্রুটি।
