Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Late renowned poet Munawar Rana:প্রয়াত প্রখ্যাত কবি মুনাওয়ার রানা; বয়স হয়েছিল ৭১, শোকপ্রকাশ ব্রজেশ পাঠকের

Late renowned poet Munawar Rana
Late renowned poet Munawar Rana

 

লখনউ, ১৫ জানুয়ারি : শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রবিবার রাতে লখনউয়ে তাঁর মৃত্যু হয়। সেখানে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই গলার ক্যান্সারে ভুগছিলেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা।

প্রয়াত কবির মেয়ে সুমাইয়া রানা জানান, তাঁর বাবা হাসপাতালেই রবিবার রাতে মারা গিয়েছেন। শিল্পীর ছেলে তাবরেজ রানা বলেন, 'অসুস্থতার কারণে গত ১৪-১৫ দিন ধরে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার রাত ১১টা নাগাদ প্রয়াত হন তিনি।" সোমবার ভোররাতে কবির মরদেহ তাঁর লখনউয়ের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়।

প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেছেন, "উর্দু কবি মুনাওয়ার রানার মৃত্যুতে আমরা এবং সাহিত্য জগৎ শোকাহত। ঈশ্বর তাঁর পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি প্রদান করুক।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…