Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Narendra Modi :ভাষা হল সভ্যতা ও সংস্কৃতির আত্মা : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৭ অক্টোবর : ভাষা হল সভ্যতা ও সংস্কৃতির আত্মা, তাই পালি ভাষাকে বাঁচিয়ে রাখা সবার দায়িত্ব। আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে অভিধম্ম দিবস ও পালি ভাষার স্বীকৃতি উৎসবে যোগ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ভাষা হল সভ্যতা ও সংস্কৃতির আত্মা, তাই পালি ভাষাকে বাঁচিয়ে রাখা সবার দায়িত্ব, ভগবান বুদ্ধের বাণীকে বাঁচিয়ে রাখা কর্তব্য। আমি খুশি যে আমাদের সরকার অত্যন্ত বিনয়ের সঙ্গে এই দায়িত্ব পালন করেছে।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "স্বাধীনতার আগে হানাদাররা ভারতের পরিচয় মুছে ফেলার কাজে লিপ্ত ছিল এবং স্বাধীনতার পর মানুষ দাসত্বের মানসিকতার শিকার হয়। ভারত এমন এক বাস্তুতন্ত্র দ্বারা বন্দী হয়েছিল যা আমাদের বিপরীত দিকে ঠেলে দিতে কাজ করেছিল। পালি ভাষাকে নিজস্ব সঠিক স্থান পেতে সাত দশক লেগেছে। দেশ এখন আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, আত্মঅহংকার নিয়ে এগিয়ে যাচ্ছে। এই কারণে দেশ বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে। অতএব, এখন পালি ভাষা একটি ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে এবং একই সঙ্গে মারাঠি ভাষাও একই সম্মান পায়। একইভাবে আমরা বাংলা, অসমীয়া ও প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।"


You might also like!