Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Giriraj Singh: লালু রাজ আরও কোনও দিন ফিরবে না বিহারে, তেজস্বীকে কটাক্ষ গিরিরাজের

Giriraj Singh
Giriraj Singh

 

পাটনা, ২২ ফেব্রুয়ারি : লালু রাজ আর কোনও দিন ফিরবে না বিহারে, আরজেডি নেতা তেজস্বী যাদবকে কটাক্ষ করে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেছেন বিহারে তাঁরা সরকার গঠন করবেন, তেজস্বীর এই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "তেজস্বী যাদবকে বিষয়গুলি কল্পনা করা থেকে কে আটকাতে পারে?"

শনিবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "তিনি মনে মনে সরকার গঠন করতে চাইলে, তা করতেই পারেন। কিন্তু প্রকৃত সরকার জনগণই ঠিক করবে এবং তাঁরা জানে লালু রাজ বিহারে আর ফিরবেন না।" মহাকুম্ভ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "লোক তাঁদের নিজস্ব ধারণার ভিত্তিতে কথা বলছে। কিন্তু সনাতন ধর্মকে অপমান করা ঠিক নয়।"


You might also like!