Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Central Goverment Scheme: 'লাখপতি দিদি'রা পাবেন বিনা সুদে ঋণ! কবে থেকে মিলবে জানেন?

Central Goverment Scheme
Central Goverment Scheme

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নতুন কেন্দ্রীয় সরকারের কাছে নারীর ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ। 'নারীকে স্বনির্ভর করা না গেল কোনো দেশের উন্নতি সম্ভব নয়'- এই তত্ত্বকে সামনে রেখে মোদী সরকার একাধিক প্রকল্প সামনে এনেছেন। এ বছর আর্থিক বাজেটে দেশের ৩ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ বানানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গত বছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে এই প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে ২ কোটি মহিলাকে লাখপতি করার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন। অন্তর্বর্তী বাজেটে নির্মলা সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩ কোটি করলেন। এক নজরে দেখে নেওয়া যাক, কীভাবে মহিলারা এই স্কিমের সুবিধা নিতে পারেন এবং তাঁদের ব্যবসা সেটআপ করতে পারেন৷

এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য মূলত গ্রামীণ দরিদ্র মহিলাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে সরকার। লাখপতি দিদি স্কিমে ৫ লাখ টাকা দেবে সরকার -এই প্রকল্পের সুবিধা পেতে, মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করতে হবে। এই ধরনের গোষ্ঠীগুলো বেশিরভাগই গ্রামীণ এলাকায় বসবাসকারী নারীদের জন্য তৈরি। এতে অনেক নারী অংশগ্রহণ করেন। যদি কোনও মহিলা তাঁর নিজের ব্যবসা শুরু করতে চান, তবে তিনি একটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাঁর ব্যবসায়িক পরিকল্পনার জন্য লোনের আবেদন করতে পারেন।স্ব-সহায়ক গোষ্ঠীতে যোগদান করা গুরুত্বপূর্ণ -লাখপতি দিদি যোজনার আওতায় মহিলাদের সুবিধা নেওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠী থেকে আলাদা হয়ে নিজের কিছু শুরু করা প্রয়োজন। এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের সরকার কর্তৃক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হয়। এর পাশাপাশি তাঁদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। এভাবে লোনের জন্য আবেদন করতে হবে -লাখপতি দিদি যোজনার অধীনে স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দেওয়ার পরে জনৈক মহিলাকে একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যবসায়িক পরিকল্পনা সরকারের কাছে পাঠানো হবে। তারপরে সরকার প্রকল্পের সমস্ত দিক খতিয়ে দেখে যদি বোঝে যে এই প্রকল্প লাভ জনকে তাহলে ঋণ পেতে খুব বেশি সময় লাগবে না।

You might also like!