খাড়গেকে অভিনন্দন জানালেন শশী থারুর

খাড়গেকে অভিনন্দন জানালেন শশী থারুর
খাড়গেকে অভিনন্দন জানালেন শশী থারুর

 

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : প্রবীণ কংগ্রেস নেতা তথা কেরলেতিরুবনন্তপুরমের লোকসভা সাংসদ শশী থারুর বুধবার কংগ্রেসের নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানিয়েছেন। থারুর টুইট করেছেন, "কংগ্রেস পার্টির সভাপতি হওয়া একটি বিশাল সম্মান এবং একটি বড় দায়িত্ব। আমি এই কাজে খাড়গে জির সাফল্য কামনা করি। এক হাজারেরও বেশি ভোটে সমর্থন পাওয়া এবং ভারত জুড়ে কংগ্রেসের অনেক শুভাকাঙ্ক্ষীদের আশা ও আকাঙ্খাকে এগিয়ে নিয়ে যাওয়া একটি সৌভাগ্যের বিষয় ছিল।” কংগ্রেস সভাপতি পদের জন্য ১৭ অক্টোবর বিভিন্ন রাজ্যে বুথ করে ভোটগ্রহণ হয়। কংগ্রেসের নির্বাচন কর্তারা দাবি করেন ৯৬ শতাংশ ভোট পড়েছে। আজ কংগ্রেস অফিসে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত রাজ্যের ব্যালট পেপার একসাথে মিশিয়ে ভোট গণনা করা হয়েছে। ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতা দেশের সবচেয়ে পুরনো দলের সভাপতি নির্বাচিত হলেন। কংগ্রেস পার্টির ১৩৭ বছরের ইতিহাসে ষষ্ঠবারের মতো সভাপতি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…