Breaking News
 
Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার

 

Bharat Jodo Yatra: অমিত শাহ-কে চিঠি খাড়গের, ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ও আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অমিত শাহকে লেখা চিঠিতে মল্লিকার্জুন খাড়গে উল্লেখ করেছেন, আগামী দু''দিনে বিপুল সংখ্যক মানুষ ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি, তাছাড়া ৩০ জানুয়ারি শ্রীনগরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহু কংগ্রেস নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ওই অনুষ্ঠানে অংশ নেবেন, তাই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।


উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে কাশ্মীরে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক কংগ্রেস নেতা-কর্মী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রাহুল গান্ধীর নেতৃত্বে এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবারই ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তায় গলদের অভিযোগ এনেছিল কংগ্রেস। পাল্টা কংগ্রেসকে জবাব দিয়েছিল কাশ্মীর পুলিশ। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…