Breaking News

 

Country

2 years ago

K Kavita:জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কে কবিতা, ১০ মে শুনানি

K Kavita
K Kavita

 

নয়াদিল্লি: জামিনের আবেদন জানিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। আগামীকাল, ১০ মে তাঁর আবেদনের শুনানি হবে দিল্লি হাইকোর্টে। দিল্লি আবগারি দুর্নীতিতে সিবিআই এবং ইডি-র মামলায় জামিনের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কে কবিতা।

সম্প্রতি কে কবিতার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল ট্রায়াল আদালত। সেই সময় কে কবিতার জামিনের আবেদনের বিরোধিতা করেছিল সিবিআই এবং ইডি। এবার দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি। শুক্রবারই দিল্লি হাইকোর্টে কে কবিতার জামিনের আবেদনের শুনানি হবে।


You might also like!