Jyotiraditya M. Scindia : ভুরি-ভুরি অভিযোগ যাত্রীদের, আচমকাই দিল্লি বিমানবন্দর প্রদর্শন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

Jyotiraditya M. Scindi
Jyotiraditya M. Scindi

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : মানুষে মানুষে ছয়লাপ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখারও জায়গা নেই। এমনই অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রকে। যাত্রীদের ভুরি-ভুরি অভিযোগ পাওয়ার পর সোমবার সকালে আচমকাই দিল্লি বিমানবন্দর পরিদর্শনে গেলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ আচমকাই পরিদর্শনে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কথা বলেছেন বিমানবন্দরের কর্তাদের সঙ্গে, কেন এত ভিড় হয়, ভিড় কীভাবে কমানো সম্ভব, এই সমস্ত বিষয়ে তিনি কথা বলেছেন। রবিবার সকালেই (১১ ডিসেম্বর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ভিড় দেখা যায়। প্রচুর যাত্রী লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিমানবন্দরে। অনেককে দীর্ঘ সময় অপেক্ষাও করতে হয়। শুধু রবিবার নয়, দিল্লি বিমানবন্দরে মাঝেমধ্যেই ভিড়ের অভিযোগ করেন যাত্রীরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…