জম্মু-কাশ্মীরের যুব সমাজকে ক্ষমতায়িত করার কাজ করছেন মোদীজি : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 


রাজৌরি, ৪ অক্টোবর : জম্মু-কাশ্মীরের যুব সমাজকে ক্ষমতায়িত করার কাজ করছেন মোদীজি। জম্মু ও কাশ্মীরের রাজৌরি থেকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরেছে বলেও তিনি দাবি করেছেন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ''বিরাট'' জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শুরুতেই তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে আজকের এই সভা ও মোদী মোদী স্লোগান, সেই সমস্ত মানুষজনকে জবাব, যাঁরা বলতেন ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু-কাশ্মীর অগ্নিগর্ভ হয়ে উঠবে, রক্তবন্যা বইবে। অমিত শাহ বলেছেন, ৭০ বছর ধরে তিনটি পরিবার জম্মু ও কাশ্মীরে শাসন করেছে, আপনারা সবাই কি কখনও গ্রাম পঞ্চায়েত, তহসিল পঞ্চায়েত, জেলা পঞ্চায়েতের অধিকার পেয়েছেন?

অমিত শাহ আরও বলেছেন, দেশে সরকার পরিবর্তন হয়েছে, নরেন্দ্র মোদীজি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর মোদীজি প্রথমে জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করিয়েছেন। আগে যা ছিল তিনটি পরিবার কেন্দ্রীভূত। অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫এ অপসারণের সঙ্গে সঙ্গেই, পিছিয়ে পড়া, দলিত, উপজাতি এবং পাহাড়িরা নিজেদের অধিকার পেতে চলেছেন।

অমিত শাহ এদিন আরও বলেছেন, জম্মু ও কাশ্মীরে দুর্নীতি করার ক্ষেত্রে কোনও খামতি রাখেনি তিনটি পরিবার। বর্তমানে মোদীজি সমগ্র জম্মু-কাশ্মীরের ২৭ লক্ষ পরিবারের পাঁচ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যের পুরো খরচ বহন করছেন, এই তিনটি পরিবার ৭০ বছরে কী দিয়েছে? জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরেছে বলে দাবি করেছেন অমিত শাহ। তাঁর কথায়, আগে পাথর নিক্ষেপের খবর পাওয়া যেত। এখন পাথর নিক্ষেপের ঘটনা শোনা যায় না। জম্মু-কাশ্মীরের যুব সমাজকে ক্ষমতায়িত করার কাজ করছেন মোদীজি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…