Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

JEE Main Result 2025: জেইই মেইন পরীক্ষার ফল প্রকাশিত, ১০০ শতাংশ পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী

JEE Main Session 2 Result 2025
JEE Main Session 2 Result 2025

 

নয়াদিল্লি, ১৯ এপ্রিল : জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শনিবার সকালে অফিশিয়াল পোর্টাল jeemain.nta.nic.in-এ সেই ফল প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ ১০০-তে ১০০ পেয়েছেন।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ জন শিক্ষার্থী বিই বা বিটেকের প্রথম পত্রে সম্পূর্ণ ১০০ স্কোর করেছেন। শীর্ষ স্থানাধিকারিদের মধ্যে আছেন রাজস্থানের মহম্মদ আনাস ও আয়ুষ সিঙ্ঘল, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি, দিল্লির দকশ ও হর্ষ ঝা এবং মহারাষ্ট্রের আয়ুশ রবি চৌধুরী। জেইই মেইন-এর ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ এই ফলাফল জানা যাচ্ছে। চলতি বছর ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে জেইই মেইন-এর দ্বিতীয় পর্বের এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৯,৯২,৩৫০ জন পড়ুয়া এবার এই পরীক্ষায় বসে। উল্লেখ্য, জানুয়ারি ও এপ্রিলে দু-দফায় জেইই মেইন পরীক্ষা নেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী দু'টি পর্বেই পরীক্ষায় বসলে, যেটিতে তিনি সর্বাধিক স্কোর করবেন, চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতির সময় সেটিই বিবেচনা করা হবে। 


You might also like!