Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

18th BRICS Summit: ভারতে ব্রিকস বৈঠকে জিনপিং অসুস্থ? একাধিক রাষ্ট্রনেতার ‘অসুস্থতা’ নিয়ে বড় বার্তা বিদেশমন্ত্রকের

Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping
Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সদ্য ভারতের মাটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনে বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রনেতারা ভারতে এসে বিভিন্ন আলোচনায় অংশ নেন। পাশাপাশি জটিল কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনার পর ‘দিল্লি ঘোষণাপত্র’-এর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবেও ঐকমত্য তৈরি হয়। এরই মধ্যে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-সহ কয়েকজন রাষ্ট্রনেতার অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসায় কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল নয়াদিল্লিতে। যদিও সেই সমস্ত খবরকে বিভ্রান্তিকর ও ভুয়ো বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। 

আসলে বুধবার সোশাল মিডিয়ায় চিনের ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেছেন, দিল্লিতে ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে স্ট্রোকে আক্রান্ত হন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দিল্লিতে জরুরি ভিত্তিতে চিনের প্রেসিডেন্টের চিকিৎসা করেন তাঁর সঙ্গে থাকা চিকিৎসকেরা। পরে তাঁকে নিয়ে বেজিংয়ে রওনা দেয় বিশেষ বিমান। বিমানবন্দর থেকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় বেজিংয়ের হাসপাতালে। তড়িঘড়ি সেখানেই হয় তাঁর অস্ত্রোপচার। শুধু তাই নয়, একাধিক সংবাদমাধ্যম দাবি করেন জিনপিংয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসাও ভারতে এসে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতার জন্য প্রেসিডেন্ট কোনও সরকারি কর্মসূচি করতে পারছেন না। 

কিন্তু বিদেশমন্ত্রক জানিয়ে দিল, এই ধরনের খবরগুলি বিভ্রান্তিকর। সোশাল মিডিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার অসুস্থতা সন্ত্রান্ত একটি পোস্ট শেয়ার করে বিদেশমন্ত্রকের ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেলের তরফে বলে দেওয়া হয়, এই খবর ভুয়ো। সোশাল মিডিয়ায় এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট করা থেকে সতর্ক থাকুন। আরও একটি খবরে ফ্যাক্ট চেক করেছে বিদেশমন্ত্রক। যে খবরে দাবি করা হয়েছিল, একাধিক ব্রিকস ফেরত রাষ্ট্রনেতা দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন। বিদেশমন্ত্রক সেটিকেও ভুয়ো বলে দাবি করেছে, যদিও সরাসরি শি জিনপিংয়ের অসুস্থতার খবর উড়িয়ে দেয়নি দিল্লি। তাছাড়া জিনপিংয়ের অসুস্থতার দাবি কোনও সংবাদমাধ্যম করেনি। করেছেন সে দেশের এক রাজনৈতিক দলের নেতা। তবে ওয়ানজুন শিয়ের ওই দাবির সত্যাসত্য নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে চিন সরকারিভাবে কিছু জানায়নি। ফলে তাঁর দাবি কতটা সত্যি, সেটা জানা যায়নি। 


You might also like!