Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

US Russia Sanctions Bill: ‘১৪০ কোটি মানুষের স্বার্থই অগ্রাধিকার’! রুশ তেল নিয়ে ভারতের স্পষ্ট বার্তা

India On US' Russia Sanctions Bill
India On US' Russia Sanctions Bill

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রুশ তেলের ক্রেতা দেশগুলির উপর চাপ বাড়াতে নতুন একটি বিল এনেছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বিলটি পাশ হয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। এরপর ভারত, চিন-সহ মোট পাঁচটি দেশের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। কোনও চাপের কাছে মাথা নোয়ানোর বার্তা না দিয়ে ভারত জানিয়েছে, দেশের ১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষা করাই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। রুশ তেল নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়লেও জাতীয় স্বার্থের প্রশ্নে নিজেদের অবস্থানেই অনড় থাকার বার্তা দিয়েছে ভারত। 

বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসে ‘রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা বিল’ পাস হয়েছে। বিষয়টির উপর নজর রাখছে ভারত। দেশের প্রায় ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পাশাপাশি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাবে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, রাশিয়া-ভারতের তেল বাণিজ্য নিয়ে বিগত কয়েকমাস ধরে বিভিন্ন মার্কিন প্রতিনিধির সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারের উপরও এর সম্ভাব্য প্রভাবের বিষয়টি ভারত অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে। নয়াদিল্লি জোর দিয়ে বলেছে, বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের বিষয়ে ভারত প্রতিশ্রুতিব্ধ। উদ্ভূত পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার ভারতের শিল্প সংস্থাগুলির সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। 

গত বছর এই বিলের প্রস্তাব করেছিলেন ভারত-বিরোধী সদ্য প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। কড়া সুরে তিনি জানিয়েছিলেন, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে তেল কিনছে, তাদের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও শেষ পর্যন্ত সেই বিল কার্যকর হয়নি। তবে গ্রাহামের মৃত্যুর পর এই বিল নিয়ে তৎপর হয় হোয়াইট হাউস। বিলটি সংশোধন করে শুল্ক কমিয়ে ১০০ শতাংশ করা হয়। আমেরিকার লক্ষ্য, এর মাধ্যমে রাশিয়ার উপর আর্থিক চাপ বাড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধ করা। 

You might also like!