Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Income tax raid in Nasik : নাসিকের ১৪টি স্থানে আয়কর আধিকারিকদের হানা

Income TaxRaid in Nasik (Symbolic Picture)
Income TaxRaid in Nasik (Symbolic Picture)

 

নাসিক, ৩১ জানুয়ারি  : আয়কর বিভাগের আধিকারিকরা বুধবার সকাল থেকে মহারাষ্ট্রের নাসিক শহরের প্রায় ১৪টি জায়গায় অভিযান চালিয়েছে। প্রধানত অভিযান চালানো হয় নির্মাণ এবং রিয়েল এস্টেট কোম্পানি ও ঠিকাদারদের আবাসনে। যদিও এই অভিযান সম্পর্কে আয়কর দফতরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

জানা গিয়েছে, বুধবার সকালে আয়কর দফতরের দল গোপনীয়তা বজায় রেখে নাসিকের ১৪টি জায়গায় একযোগে অভিযান চালায়। অভিযানের জায়গাগুলিতে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছিল। অনুমান করা হচ্ছে, মুম্বইয়ের আধিকারিকরাও এই অভিযানে জড়িত। এই দল মঙ্গলবার রাতেই ছত্রপতি সম্ভাজিনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং সেখান থেকে বুধবার সকালে নাসিকে পৌঁছয়। নাগপুর আয়কর বিভাগের ৪২ জন আধিকারিক এবং ৩৪ জন কর্মচারী এই অভিযান কার্যে অন্তর্ভুক্ত হয়েছেন। এই অভিযানকার্যে আয়কর বিভাগের দেড়শ আধিকারিকের একটি দল নিযুক্ত রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…