Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Heavy rain forecast in Uttarakhand:উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস, নৈনিতাল-সহ ৬টি জেলায় লাল সতর্কতা জারি

Heavy rain forecast in Uttarakhand
Heavy rain forecast in Uttarakhand

 

দেহরাদূন, ৬ জুলাই : প্রবল বৃষ্টিতে এমনিতেই বেসামাল দেবভূমি উত্তরাখণ্ড। অত্যধিক বর্ষণ ও ভূমিধসের কারণে বন্ধ রয়েছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা। এমতাবস্থায় উত্তরাখণ্ডে আগামী কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। নৈনিতাল-সহ উত্তরাখণ্ডের ৬টি জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ৬টি জেলা হল, নৈনিতাল, বাগেশ্বর, চম্পাবত, আলমোড়া, পিথোরাগড় এবং উধম সিং নগর।

এছাড়াও রাজধানী দেহরাদূন, হরিদ্বার, তেহরি ও পাউরি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, উত্তরকাশি, চামোলি এবং রুদ্রপ্রয়াগ জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ড ছাড়াও জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে আগামী কিছু দিন ভারী বৃষ্টি প্রত্যাশিত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…