Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Weather Today: মধ্য ভারতে তাপপ্রবাহের সতর্কতা, ভিজবে উত্তর-পূর্ব ও দক্ষিণ

Weather Today (Symbolic picture)
Weather Today (Symbolic picture)

 

নয়াদিল্লি, ২২ এপ্রিল : মধ্য ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাশাপাশি দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন মধ্য ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে।

এছাড়াও আগামী কিছু দিন দক্ষিণ উত্তর প্রদেশ, দক্ষিণ হরিয়ানা ও দক্ষিণ পঞ্জাবেও অত্যধিক গরম বাড়বে। আগামী ৩ দিন ধরে মধ্য ভারত এবং গুজরাটে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী ৪ দিন ধরে পূর্ব ভারতে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসের ২৬ তারিখ পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ৬ দিন কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং তেলঙ্গানায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!