
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুজরাটে সেতু বিপর্যয়ের পর প্রতি ঘন্টায় মৃত্যুর হার বাড়ছে , এমত অবস্থাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার মোরবী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি।
রবিবার তিনদিনের সফরে গুজরাটে ছিলেন তিনি তার ই মধ্যে এমন কান্ড ঘটে যায় মোরবীতে। রবিবার এই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছিলেন মোদী। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন।
সোমবার একতা দিবসের ভাষণেও মোদীর মুখে গুজরাতে সেতু বিপর্যয়ের প্রসঙ্গ এসেছে। তিনি বলেছেন, ‘‘গুজরাতের জন্য গোটা দেশ প্রার্থনা করছে। আমার জীবনে এমন দুঃখ খুব কমই পেয়েছি। এক দিকে আমার মন ভারাক্রান্ত, অন্য দিকে আমি কর্তব্য পালন করে চলেছি।’’
রবিবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে মাচ্ছু নদীর উপর মোরবীতে আচমকা ভেঙে পড়ে ব্রিটিশ আমলের তৈরি ওই ঝুলন্ত সেতু। সেই সময় ওই সেতুতে শতাধিক মানুষ ছিলেন বলে দাবি করা হয়েছে। কয়েক দিন আগেই সংস্কারের পর গত ২৬ অক্টোবর আবার ওই সেতু জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল। তার পাঁচ দিনের মধ্যেই এই বিপর্যয় ঘটে। ঘটনায় প্রান হারান ১৪১ জন।
