Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

Ganesh Chaturthi 2026: বাসভবনে গণেশ আরাধনা গোয়ার মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন দেশবাসীকে

Goa CM Pramod Sawant
Goa CM Pramod Sawant

 

কোটাম্বি, ১৪ সেপ্টেম্বর : গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সোমবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে নিজ বাসভবনে সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করেছেন। যথোচিত ধর্মীয় মর্যাদায় কোটাম্বিতে পৈতৃক বাসভবনে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করেন প্রমোদ সাওয়ান্ত। গোয়ার বাসিন্দা তথা সমগ্র দেশবাসীকে গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, "গোয়া সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আমি গণেশ চতুর্থী উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গণেশ উৎসবের সময় এক থেকে সাত দিনের জন্য ভগবান গণেশের প্রতিমাকে ঘরে বরণ করে নেওয়া হয় এবং অত্যন্ত উৎসাহ ও আড়ম্বরের সঙ্গে এই উৎসব পালন করা হয়। ভগবান গণেশ সুখের আধার ও দুঃখ-মোচনকারী হিসেবে পূজিত হন; আমি প্রার্থনা করি যেন তিনি সকলের জীবনে সুখ নিয়ে আসেন এবং সমস্ত দুঃখ দূর করেন। আমি গোয়ার সমৃদ্ধি ও কল্যাণের জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করি।"

You might also like!