Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

1 month ago

Delhi fog: কুয়াশায় ফের উড়ান পরিষেবা ব্যাহত উত্তর ভারতে, প্রভাবিত রেল পরিষেবাও

Delhi fog train and flight status
Delhi fog train and flight status

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : বৃহস্পতিবার সকাল, কুয়াশার ঘনঘটা। ঘন কুয়াশায় ঢেকে যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা বিপজ্জনক ভাবে কমে যায়। যার জেরে বৃহস্পতিবার সকালেও বাতিল হল একাধিক উড়ান। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অন্তত ৪০টি উড়ানের সময়সূচি বদলানো হয়েছে। ব্যাহত হয়েছে রেল পরিষেবাও।

ইন্ডিগো ও স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বেশ কিছু উড়ানের সময়সূচিতে রদবদল হতে পারে। কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা বিপজ্জনক ভাবে হ্রাস পেয়েছে। কুয়াশার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। সকালে দেরিতে চলেছে ২২টিরও বেশি দূরপাল্লার ট্রেন। এর মধ্যে রয়েছে ১৯২৭২ হরিদ্বার-ভাবনগর এক্সপ্রেস, ১২৪১৭ প্রয়াগরাজ এক্সপ্রেস, ১২৪২৭ রেওয়া-আনন্দ বিহার এক্সপ্রেস, ২২৪৩৫ নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ১৪২৪১ নৌচণ্ডী এক্সপ্রেস, ১৪২০৭ পদ্মাবত এক্সপ্রেস ইত্যাদি একাধিক ট্রেন রয়েছে।

You might also like!