Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

Poonch Hospital Fire: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জেলা হাসপাতালে আগুন, ছড়ালো আতঙ্ক

Fire Breaks Out In District Hospital Poonch
Fire Breaks Out In District Hospital Poonch

 

পুঞ্চ, ১৯ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আগুন লাগল জেলা হাসপাতালে। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ জেলা হাসপাতালে আগুন লাগে বলে জানা গিয়েছে। হাসপাতালের কর্মী ও আধিকারিকরা, পুলিশ ও দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করে।

জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে পুঞ্চ জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট শফিক আহমেদ বলেন, "শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ হাসপাতালে দুর্ঘটনাবশত আগুন লেগে যায়। কর্তব্যরত কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের ওয়াটার পাম্প থেকে জল ব্যবহার করেন। দমকল বাহিনী ও পুলিশকেও খবর দেওয়া হয় এবং তাঁরা ঘটনাস্থলে পৌঁছয়। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ ও দমকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।"

You might also like!