Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Congress Reshuffle : উত্তরপ্রদেশ থেকে অব্যাহতি, প্রচারের মুখ প্রিয়াঙ্কা, সংগঠনের রদবদলে বার্তা কংগ্রেসের

Priyanka Gandhi
Priyanka Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএবার সর্বজনীন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা ভোটের আগে কার্যত এই বার্তা কংগ্রেসের। শনিবার সংগঠনের রদবদল করতে বসে উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল প্রিয়াঙ্কাকে। রাজনৈতিক মহলের দাবি, এই সিদ্ধান্ত নিয়ে মল্লিকার্জুন খাড়গেরা বুঝিয়ে দিতে চাইলেন বিজেপিকে হঠাতে তাঁদের প্রচারের মুখ এবার প্রিয়াঙ্কা।

বারাণসী কেন্দ্রে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হিসাবে জল্পনায় রয়েছে প্রিয়াঙ্কার নাম। রাজনৈতিক মহলের দাবি, গত চার বছরের বেশি সময় উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্বে মাটি কামরে পড়ে ছিলেন প্রিয়াঙ্কা। এবার তাঁকে সংসদে আনার পরিকল্পনা শুরু হয়েছে। আর এই পরিকল্পনা থেকেই কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রচারের মুখ হবেন ইন্দিরার নাতনি। আর তাতেই কার্যত শনিবার সিলমোহর বসিয়ে দিল কংগ্রেস।

লোকসভা ভোটের আগে সংগঠনের রদবদলে ছত্তিশগড়ের দায়িত্ব দেওয়া হল সচিন পাইলটকে। দীপা দাশমুন্সির জন্য বরাদ্দ হল বাম শাসিত কেরলের মতো রাজ্য। সঙ্গে থাকবে তেলঙ্গনা। আর বাংলার প্রদেশ কংগ্রেসের দেখভাল করবেন কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…