হেমন্ত সোরেনকে ফের সমন ইডি-র, এবার ১৭ নভেম্বর হাজিরা নির্দেশ

Hemant Soren
Hemant Soren

 

রাঁচি, ১০ নভেম্বর : অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের সমন পাঠাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। আগামী ১৭ নভেম্বর, বৃহস্পতিবার রাঁচির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হেমন্ত সোরেনকে। ইডি সূত্রের খবর, অবৈধ খনি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার রাঁচির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগে ৩ নভেম্বর রাঁচির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল হেমন্ত সোরেনকে, কিন্তু ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। তখন ইডি-র কাছে তিন সপ্তাহ সময় চেয়েছিলেন। এরইমধ্যে ১৭ নভেম্বর হেমন্ত সোরেনকে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রের খবর, আগামী সপ্তাহের ১৭ নভেম্বর রাঁচির আঞ্চলিক অফিসে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্ত সোরেনকে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে জিজ্ঞাসাবাদ এবং বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…