Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Droupadi Murmu: ইস্টার উৎসব নতুন আশা ও সূচনার চেতনাকে অনুপ্রাণিত করে : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ২০ এপ্রিল : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইস্টার উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক শুভেচ্ছা বার্তায় লিখেছেন, "সবাইকে ইস্টারের শুভেচ্ছা! এই উৎসবে আমরা যিশু খ্রীষ্টের পুনরুত্থান উদযাপন করি। এই উৎসব নতুন আশা ও নতুন সূচনার চেতনাকে অনুপ্রাণিত করে। যিশু খ্রীষ্টের শিক্ষা মানবতাকে ভালোবাসা এবং ত্যাগের পথে চলতে অনুপ্রাণিত করে। আনন্দ এবং আশার এই উৎসব সকলের জন্য শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।"

ভারত তথা সমগ্র বিশ্বজুড়ে রবিবার পালিত হচ্ছে ইস্টার উৎসব। জেরুসালেমের গলগাথার রাস্তায় যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যে দিন, সেই দিনকেই ‘গুড ফ্রাইডে’ বলে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এর তিন দিন পরে, রবিবার ফের বেঁচে ওঠেন যিশু। মৃত্যুকে হারিয়ে যিশুর এই পুনরুত্থানকেই ‘ইস্টার সানডে’ হিসেবে পালন করেন তাঁরা।

You might also like!