দিল্লির লাহোরি গেট এলাকায় বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু, আইপিসি-র একাধিক ধারায় মামলা

দিল্লির লাহোরি গেট এলাকায় বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু, আইপিসি-র একাধিক ধারায় মামলা
দিল্লির লাহোরি গেট এলাকায় বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু, আইপিসি-র একাধিক ধারায় মামলা

 

নয়াদিল্লি, ১০ অক্টোবর : দিল্লির লালকেল্লার মূল ফটক লাহোরি গেট এলাকায় একটি বাড়ি ভেঙে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩ জনের মধ্যে ৪ বছরের একটি শিশুকন্যাও রয়েছে। এই ঘটনায় ৯ জন আহত হয়েছেন। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩০৪এ, ৩৩৬,৩৩৭ ও ৩৩৮ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ভোররাতে আরও দু'জনকে সংজ্ঞাহীন অবস্থায় ধ্বংসস্তূপ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডার গৌরব কে প্যাটেল।উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় ফর্সখানা লাহোরি গেটের অদূরে বাল্মীকি মন্দিরের কাছে একটি দোতলা বাড়ি ভেঙে পরে। দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ডিসিপি শ্বেতা চৌহান জানান, জরাজীর্ণ অবস্থায় ছিল বাড়িটি। দমকল ও এনডিআরএফ উদ্ধারকাজ চালায়। সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাহোরি গেট এলাকায় বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। আইপিসি-র একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…