
মুম্বই, ৫ জানুয়ারিঃ ভিডিওকন-আইসিআইসিআই ব্যাঙ্ক ঋণের মামলায় সিবিআইয়ের গ্রেফতাররকে চ্যালেঞ্জ করে ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান ভেনুগোপাল ধূতের দায়ের করা আবেদন বৃহস্পতিবার খারিজ করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর বিশেষ আদালত।
গত বছরের ২৬ ডিসেম্বর মুম্বই থেকে ধূতকে গ্রেফতার করা হয়। এরআগে এই মামলার ২৩ ডিসেম্বর সিবিআই চন্দা কোচার ও দীপক কোচারকে গ্রেফতার করেছিল। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর সিবিআই-এর বিশেষ আদালত আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ জালিয়াতির মামলায় তিন অভিযুক্ত - চন্দা কোচার, দীপক কোচার এবং ভেনুগোপাল ধূতকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল।
সিবিআই সোমবার আইসিআইসিআই ব্যাঙ্ক আর্থিক দুর্নীতি মামলায় সহ-অভিযুক্ত চন্দ, দীপক এবং ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান ভেনুগোপাল ধৃতের তিন দিনের হেফাজত পেয়েও ২৯ ডিসেম্বর আরও দুই দিনের জন্য বাড়ানো হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ভিডিওকন গ্রুপকে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ১,৮৭৫ কোটি টাকার ঋণের অনুমোদনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়। মামলার প্রাথমিক তদন্তের সময়, সিবিআই দেখতে পেয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্কের নির্ধারিত নীতি লঙ্ঘনের অভিযোগে জুন ২০০৯ থেকে অক্টোবর ২০১১এর মধ্যে ভিডিওকন গ্রুপ এবং এর সাথে যুক্ত সংস্থাগুলিকে ১,৮৭৫ কোটি টাকার ছয়টি ঋণ মঞ্জুর করা হয়েছিল।
