Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Road Accident in Uttarpradesh : ঠান্ডার দোসর ঘন কুয়াশা!উত্তরপ্রদেশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জখম অন্তত ৪০ জন

Road Accident in Uttarpradesh (Collected)
Road Accident in Uttarpradesh (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিতাল ডেস্কঃ ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে  সমগ্র উত্তর ভারতে দৃশ্যমানতা কমে প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বিস্তর। তবে চালক দেখতে না পাওয়ায় বড় দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের মথুরায়। সোমবার ভোরে সেখানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। জেলা প্রশাসনের তরফে এই তথ্য পাওয়া গিয়েছে। 

উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে এমনিতেই দুর্ঘটনাপ্রবণ বলে পরিচিত। সোমবার ভোর ৩টে নাগাদ মথুরার রায়া কাটের কাছে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাস যাচ্ছিল ঢোলপুর থেকে নয়ডার দিকে। আর একটি বাস যাচ্ছিল এটাওয়ার দিকে। দুর্ঘটনার কারণ হিসাবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাসের হেডলাইট জ্বলা থাকলেও ঘন কুয়াশায় অপর বাসটিকে খেয়াল করতে পারেননি আর একটি বাসের চালক।

দুর্ঘটনায় আহত ৩১ জন যাত্রীকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাকি ৯ জনকে ভর্তি করানো হয়েছে আর একটি সরকারি হাসপাতালে।

দিল্লি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা। ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে সোমবার ভোর ৩টে নাগাদ দৃশ্যমানতা শূন্যতে নেমে গিয়েছিল। কুয়াশার কারণে দিল্লির অনেক বিমানই বাতিল করে দিতে হচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…