Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Arvind kejriwal : কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি! সন্দেহভাজনকে চিহ্নিত করল পুলিশ

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : গভীররাতে আচমকাই ফোনের ওপার থেকে খুনের হুমকি। তাও আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। সোমবার গভীর রাতে কেজরিওয়ালের বাসভবন সংলগ্ন পুলিশ বুথে একটি ফোন আসে। তাতে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রাণে মেরে ফেলা হবে। নম্বরের সূত্র ধরে তদন্ত করে কিছু ক্ষণের মধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করে ফেলে দিল্লি পুলিশ।

দেখা যায়, ৩৮ বছরের ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। দিল্লির একটি মানসিক হাসপাতালে তাঁর চিকিৎসাও চলছে। এই কারণে তাঁকে এখনই গ্রেফতার করেনি পুলিশ। তবে তাঁর উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। দিল্লি পুলিশ ওই ব্যক্তির পুরো পরিচয় জানার পর আর তাঁকে গ্রেফতার করেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই ব্যক্তির উপর নজরদারি চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…