Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Assam flood:অসমে বন্যায় মৃত্যু বেড়ে ৬৬, গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের জলস্তরে হ্রাস

Assam flood
Assam flood

 

গুয়াহাটি, ৮ জুলাই  : অসমে বন্যা ও অবিরাম বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে স্বস্তির বিষয় হল, সোমবার সকালে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের জলস্তর কমেছে এবং এখন বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। অসমের ২৮টি জেলার প্রায় ২২ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। ৩৪০০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং ৬৮০০০ হেক্টরেরও বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত।

এনডিআরএফ এবং এসডিআরএফ গত ২৪ ঘণ্টায় ২১৮ জনকে উদ্ধার করেছে। ব্রহ্মপুত্র, বরাক এবং তাদের সব শাখা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় ১৭২টি সড়ক ও ৬টি সেতু ছাড়াও অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ লক্ষেরও বেশি গবাদি পশু ভেসে গেছে। ৫৩ হাজার মানুষ ২৬৯টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন । রাজ্য সরকার ৩৬১টি ত্রাণ বিতরণ কেন্দ্র খুলেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…