Bharat Jodo Yatra : উৎসাহ বেড়েই চলেছে কংগ্রেসের, ভারত জোড়ো যাত্রায় উদ্দীপনা অটুট রাহুলের

Rahul Gandhi at Bharat Jodo Yatra
Rahul Gandhi at Bharat Jodo Yatra

 

উজ্জ্বয়িনী, ২ ডিসেম্বর : ভারত জোড়ো যাত্রার আরও একটি নতুন দিন, আরও বেশি করে উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সকালে মধ্যপ্রদেশের জাহানারা গ্রাম থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। রাহুলের নেতৃত্ব এগিয়ে যেতে থাকে কংগ্রেসের এই বন্ধনের যাত্রা। কথা বলার জন্য রাহুলের কাছে ছুটে আসনে অনেকেই, কাউকে ফিরিয়ে দেননি তিনি। সকলের সঙ্গে স্বল্প সময়ের জন্য হলেও কথা বলেছেন কংগ্রেস সাংসদ।

শুক্রবার সকালে মধ্যপ্রদেশের জাহানারা গ্রাম থেকে শুরু হয় পদযাত্রা। রাহুলের সঙ্গে হাঁটতে থাকেন বহু কংগ্রেস নেতা-কর্মী। হাঁটতে হাঁটতেই সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনেন রাহুল গান্ধী। অনেককে আশ্বাসও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বরে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। মধ্যপ্রদেশের পর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে রাজস্থানে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…