Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anurag Thakur:কংগ্রেস ও তাঁদের সহযোগীরা উপ-রাষ্ট্রপতিকে অপমান করতে কোনও কিছু বাকি রাখেনি : অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর  : উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে উপহাস ও নকল করার জন্য কংগ্রেস ও তাঁদের সহযোগীদের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, কংগ্রেস ও তাঁদের সহযোগীরা উপ-রাষ্ট্রপতিকে অপমান করতে কোনও কিছু বাকি রাখেনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন অনুরাগ ঠাকুর।

বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "রাষ্ট্রপতির পরে দেশে উপ-রাষ্ট্রপতির পদ আসে এবং কংগ্রেস ও তাঁদের সহযোগীরা তাঁকেও অপমান করতে কোনও কিছু বাকি রাখল না। এটি সংবিধান বিরোধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী অথবা মল্লিকার্জুন খাড়গে কেউই এর নিন্দা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। উপরাষ্ট্রপতির অপমান কি স্বাভাবিকভাবে নেওয়া উচিত?


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…