Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cold wave in Kashmir : শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা কাশ্মীর উপত্যকায়, পহেলগাম কাঁপছে মাইনাস ৬.৫ ডিগ্রিতে

Cold Wave in Kashmir (File Picture)
Cold Wave in Kashmir (File Picture)

 

শ্রীনগর, ৭ জানুয়ারি : শৈত্যপ্রবাহ পরিস্থিতি এখনও বিরাজমান রয়েছে কাশ্মীর উপত্যকায়, প্রচন্ড ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছে ভূস্বর্গ। ভূস্বর্গের নানা স্থানে রবিবারও হিমাঙ্কের অনেকটাই নীচে থাকল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ঠান্ডা এতটাই বেশি যে, জমে যাচ্ছে শ্রীনগরের ডাল লেক, বরফের হালকা আস্তরণ পড়ে গিয়েছে ডাল লেকে।

শনিবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে পারদ নেমে মাইনাস ৬.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রসঙ্গত, কাশ্মীর উপত্যকা এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী চিল্লাই কালানের অধীনে রয়েছে। কনকনে ঠান্ডায় থরথর করে কাঁপছে জম্মুও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…