Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 years ago

ISRO: ঘুমন্ত বিক্রমের ছবি পাঠালো চন্দ্রযান-২! বিস্মিত ইসরোর বিজ্ঞানীরা

Lander Vikram (File Picture)
Lander Vikram (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছে। শেষ মুহূর্তে ভেঙে পড়ে তা। কিন্তু সত্যি কি সেই মিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? সবটা মনে হয় ব্যর্থ হয় নি। চাঁদে এখন রাত। নিকষ কালো রাত। সূর্য ডুবে যাওয়ার পর এখন লম্বা অপেক্ষা। বিক্রম এখন তাই ঘুমিয়ে আছে। সেই ঘুমিয়ে থাকা বিক্রম আছে কেমন জানাল চন্দ্রযান-২। আমরা জানি, ২০১৯ সালে ইসরো চন্দ্রযান-২ পাঠায় চাঁদে। সব বাধা, চ্যালেঞ্জ অতিক্রম করে চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রম পৌঁছে যায় চাঁদের মাটির একদম কাছে। চাঁদে পা রাখতে তখন আর কয়েক মুহুর্তের অপেক্ষা ছিল। আচমকা তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। তারপর সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইসরো পাঠায় চন্দ্রযান-৩। যা এখন চাঁদের দক্ষিণ মেরুতে ঘুমিয়ে আছে।

সামগ্রিকভাবে ব্যর্থ চন্দ্রযান২ মিশন। এখন আমরা তাকিয়ে চন্দ্রযান-৩ এর দিকে। সে এখন ঘুমিয়ে। আবার সূর্যের আসলো পাবে ২২ সেপ্টেম্বর। তখন ইসরো ওই ঘুম ভাঙাবে। 

তার আগে এখন যখন অন্ধকারে ঘুমোচ্ছে বিক্রম, তখন চাঁদে নামতে ব্যর্থ হওয়া চন্দ্রযান-২-এর অরবিটার চাঁদের চারধারে ঘুরতে ঘুরতে বিক্রমের ছবি তুলে নিয়েছে। অপূর্ব সেই ছবি এখন ইসরোর হাতে। তারা সেই ছবি প্রকাশ করেছে। চন্দ্রযান-২-এর চাঁদে নামা ব্যর্থ হলেও অরবিটার চাঁদকে প্রদক্ষিণ করেই চলেছে। তার পাঠানো ছবিতে অন্ধকারে ঘুমিয়ে থাকা বিক্রমকে দেখতে পেলেন বিজ্ঞানীরা।

You might also like!