Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Kushinagar Road Accident: কুশীনগরে গাছে ধাক্কা গাড়ির; মর্মান্তিক মৃত্যু ৬ জনের, আহত দুই

Kushinagar road accident (Symbolic picture)
Kushinagar road accident (Symbolic picture)

 

কুশীনগর, ২১ এপ্রিল : উত্তর প্রদেশের কুশীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও দু'জন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভুজৌলি গ্রামের কাছে, একটি দ্রুতগতির মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনাটি ৬ জনের মৃত্যু হয়েছে ও দু'জন আহত হয়েছেন। নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে একজন মহারাষ্ট্রের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দেবগাঁও গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা, সেই সময় শুক্লা ভুজৌলি মোড়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি।

You might also like!