Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hansja Sharma: দেশের প্রথম সামরিক বিমান চালিয়ে নজির গড়লেন ক্যাপ্টেন হান্সজা শর্মা! পেলেন রৌপ্য চিতা স্মারক

Hansja Sharma (File Picture)
Hansja Sharma (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামরিক বিমান চালনার ক্ষেত্রে নতুন নজির গড়লেন ক্যাপ্টেন হান্সজা শর্মা। অসাধারণ দক্ষতা ও নেতৃত্বের প্রতীক হিসেবে বিশেষ সম্মান পেলেন যুদ্ধবিমান চালনায়। তিনি মর্যাদাপূর্ণ রৌপ্য চিতা স্মারক পেয়েছেন প্রথম মহিলা অফিসার হিসেবে। 

হান্সজা শর্মা সম্প্রতি কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুল (CAATS)-এ সামরিক বিমান চালনার একটি কোর্স সম্পন্ন করেছেন। পুরুষ ও মহিলা মিলে মোট ৩৩ জন  বিমানবাহিনীর অফিসার কঠোর প্রশিক্ষণের কোর্সটি করেছিলেন। হান্সজা হচ্ছেন একমাত্র মহিলা, সাফল্যের সঙ্গে কঠিন এই কোর্সটি শেষ করতে সফল হয়েছেন।

তাঁর এই সাফল্য নারীশক্তির ক্ষমতায়ণে আরও এক ধাপ বৃদ্ধি করল। হান্সজার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আরও মহিলা সামরিক বিমান চালনার জন্য এগিয়ে আসবে বলে বায়ুসেনার পক্ষ থেকে আশাপ্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…