Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Indian Budget 2024-25: ৩১ জানুয়ারি শুরু বাজেট অধিবেশন!লোকসভায় পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট

Nirmala Sitaraman - Narendra Modi (File pucture)
Nirmala Sitaraman - Narendra Modi (File pucture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের ৩১ জানুয়ারি শুরু হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দ্বিতীয় দফায় সংসদের শেষ বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের ভোট অন অ্যাকাউন্ট (অন্তর্বর্তী বাজেট) পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৯ ফেব্রুয়ারি শেষ হতে পারে অধিবেশন।

বৃহস্পতিবার সরকারি সূত্রে এ খবর জানা গিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানানো হয়েছে। লোকসভা ভোটের বছর হওয়ায় এ বার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে না। সাংবিধানিক রীতি মেনে অর্থমন্ত্রী লোকসভায় পেশ করবেন ভোট অন অ্যাকাউন্ট। লোকসভা ভোটের পরে নতুন সরকার লোকসভায় পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব।

প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩১ জানুয়ারি সংসদের দু’কক্ষের যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ‘পিএম কিসান সম্মান নিধি’ প্রকল্পের কেন্দ্রীয় অর্থসাহায্যের অঙ্ক দ্বিগুণ করা হতে পারে। প্রসঙ্গত, বর্তমানে পিএম কিসানে বার্ষিক বরাদ্দ ৬০০০ টাকা। তিন কিস্তিতে এই অর্থসাহায্য পান কৃষকেরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…