Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bombay High Court : ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভিডিওকন-কর্তা বেণুগোপাল ধুতকে জামিন দিল বম্বে হাই কোর্ট

Venugopal Dhoot
Venugopal Dhoot

 

মুম্বই, ২০ জানুয়ারি  : আপাতত স্বস্তি পেলেন ভিডিয়োকন-কর্তা বেণুগোপাল ধুত। শুক্রবার তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বম্বে হাই কোর্ট। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে তাঁকে গত ২৬ ডিসেম্বর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জামিনের আর্জি জানিয়ে আগেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই শিল্পকর্তা। বেণুগোপালের অভিযোগ ছিল, তাঁকে নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি।

ধুতের আইনজীবীও হাই কোর্টকে জানান, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করার পরেও সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয় যে, তিনি তদন্তে অসহযোগিতা করছেন। তদন্তকারী সংস্থার এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন ধুতের আইনজীবী। বম্বে হাই কোর্টের বিচারপতি রেবতী মোহিতে দেরে এবং পিকে চহ্বাণের ডিভিশন বেঞ্চে ধুতের আইনজীবী সন্দীপ লাঢ্যা জানান, কোনও রকম আগাম নোটিস না দিয়েই ভিডিওকন-কর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাই এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে আদালতে সওয়াল করেন তিনি। সিবিআইয়ের কৌঁসুলি রাজা ঠাকরে ধুতের জামিনের আর্জির বিরোধিতা করেন। দু’পক্ষের বক্তব্য শুনে দুই বিচারপতি ভিডিয়োকন-কর্তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে বেণুগোপালের বিরুদ্ধে। ওই কাণ্ডে আগেই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছিল সিবিআই। পাশাপাশি, চন্দার পাশাপাশি তাঁর স্বামী দীপক কোছরকেও গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও দীপককে তার আগেই গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ৯ জানুয়ারি এই মামলায় জামিন পান চন্দা। তার পরই জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন বেণুগোপাল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…