Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 day ago

Bomb Threat At Gujarat Assembly: গুজরাট বিধানসভায় বোমার হুমকি, চলল জোরদার তল্লাশি

Bomb Threat At Gujarat Assembly Ahead Of Budget Session
Bomb Threat At Gujarat Assembly Ahead Of Budget Session

 

গান্ধীনগর, ১৮ মার্চ : গুজরাটের গান্ধীনগরে গুজরাট বিধানসভায় বোমাতঙ্ক! বুধবার ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। বিধানসভা চত্বরে জোরদার তল্লাশি চালানো হয়। পুলিশ কুকুর নিয়ে এসেও তল্লাশি চালানো হয়। তবে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

গান্ধীনগরের এসপি রবি তেজা ভাসামশেট্টি বলেন, "বুধবার সকালে গুজরাট বিধানসভায় বোমা হামলার হুমকি দিয়ে ইমেল আসে। সেই ইমেল পাওয়ার পর বিডিডিএস-এর দল ঘটনাস্থল পরিদর্শন করে। তল্লাশির পর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তাই বিধানসভার কাজ শুরু হয়েছে। যিনি ইমেলটি পাঠিয়েছেন তার বিরুদ্ধে মামলা করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" আপাতত বিধানসভা চত্বরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

গুজরাট বিধানসভায় বোমা হামলার হুমকির বিষয়ে বিজেপি নেতা হীরাভাই সোলাঙ্কি বলেছেন, "গুজরাট সরকার দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং যে-ই এই ইমেলটি পাঠিয়ে থাকুক না কেন, আমরা তাদের খুঁজে বের করব। আমরা এতে ভীত নই এবং আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী দক্ষ ও বুদ্ধিমান। যারা এই ধরনের কাজ করছে, তাদের ছাড় দেওয়া হবে না।"

You might also like!